তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক, মুখোমুখি পিকে-মমতা-অভিষেক।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা আজই প্রকাশ করতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই প্রার্থীতালিকা প্রকাশের আগে ওয়ার্কিং কমিটির বৈঠক বসল কালীঘাটে। কারা হবেন প্রার্থী তালিকা ঝাড়াই বাছাই করতে বৈঠকে মুখোমুখি পিকে-মমতা-অভিষেক। কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যই উপস্থিত রয়েছেন বৈঠকে।

আরও পড়ুনঃ 5 Rupee Note: পুরনো পাঁচ টাকার নোট আছে? পেতে পারেন লক্ষাধিক টাকা! কিভাবে?

সূত্রের খবর, তালিকা চূড়ান্ত করার আগে প্রশান্ত কিশোরের সাথে কথা বলবেন তৃণমূল সুপ্রিমো। সূত্র বলছে, আপাতত কোনও মেয়র পদ প্রার্থী ঘোষণা করা হবে না। নির্বাচনে জয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন মেয়র। যদিও তৃণমূলের অন্য সূত্রের দাবি, বিজেপি থেকে তৃণমূলে-আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম যদি থাকে প্রার্থিতালিকায়। তাহলে মোটামুটি এটা নিশ্চিত হবে যে, তাঁকে কলকাতার পরবর্তী মেয়র হিসেবে তুলে ধরে পুরভোটের ময়দানে নামছে তৃণমূল।

সূত্র বলছে, রাজ্যের মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পুরভোটে টিকিট না পাওয়া একপ্রকার নিশ্চিত। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছে দলের সেই সিদ্ধান্ত। ফিরহাদের স্থানে তাঁর ওয়ার্ডটিতে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে টিকিট দেওয়া হতে পারে বলে খবর। তৃণমূলে এখন ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কঠোর ভাবে বলবৎ করা হচ্ছে।

তৃণমূল সূত্রে খবর, এবারের নির্বাচনে স্বচ্ছ ভাবমুর্তি সম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছে ঘাসফুল শিবির। কোনও প্রত্যাশিত প্রার্থীদের নামের সঙ্গে দুর্নীতি জড়িয়ে থাকলে তা খতিয়ে দেখবেন দলীয় নেতৃত্ব। আসন্ন নির্বাচনে প্রচুর নতুন মুখের সম্ভাবনাও রয়েছে। ফিরহাদের পাশাপাশিই কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দুই প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং দেবব্রত মজুমদারেকেও টিকিট না-দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংরক্ষনের গেরোতে ওয়ার্ড বদল হতে পারে তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের।

তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক, প্রার্থী না হওয়ার সম্ভাবনা ফিরহাদের।

তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক, মুখোমুখি পিকে-মমতা-অভিষেক।
তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক, মুখোমুখি পিকে-মমতা-অভিষেক।

যার মধ্যে অন্যতম হলেন, পুরপ্রশাসক বোর্ডের সদস্য রতন দে। এখন রতন ৯৩ নং ওয়ার্ডের কাউন্সিলর। তাকে পাঠানো হতে পারে ৮৯ নম্বর ওয়ার্ডে। ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মজুমদার টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল। ৮৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মালা রায় কে টিকিট না দিয়ে তাঁর স্থানে টিকিট দেওয়া হতে পারে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। ‘এক ব্যক্তি এক পদ নীতি’-র কারণেই এই সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর