বড়দিনের আগেই খুশির খবর, কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

নিসপাল সিংহ রানে ও কোয়েল মল্লিকের ঘরে লক্ষ্মীর আগমন। বাংলা বিনোদন দুনিয়ায় শুভেচ্ছার বন্যা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বড়দিনের আগেই বড় সুখবর শোনালেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। কোয়েল এবং তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিংহ রানে পরিবারে খুশির হাওয়া।

২০২০ সালে পুত্রসন্তান কবীরের জন্মের পর চার বছরের মাথায় ফের মা হলেন কোয়েল। চলতি বছরের পুজোর সময়ই তিনি দ্বিতীয়বার মা হওয়ার খবর দিয়েছিলেন। পরিবারের নতুন অতিথিকে নিয়ে এখন উৎসবের মেজাজ রানে পরিবারে।

কোয়েলের এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলার তারকারা। অভিনেতা জিৎ, যিনি নিজেও গত বছর দ্বিতীয়বার বাবা হয়েছেন, কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিনি পুত্রের পর কন্যার মা হয়েছেন, কোয়েলের আনন্দে শামিল হয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন।

কোয়েলের ঘরে কন্যা সন্তান আসার খবরে তারকা মহলে উচ্ছ্বাস ছড়িয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। সদ্যোজাতকে একরাশ আশীর্বাদ।” তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, ইশা সাহা, ঋদ্ধিমা সেন, ঐন্দ্রিলা সেন এবং প্রযোজক মহেন্দ্র সোনি।

২০২০ সালের মে মাসে কোয়েল ও নিসপালের পুত্রসন্তান কবীরের জন্ম হয়। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম ঘোষণা করেন কোয়েল। এবার দ্বিতীয়বার মা হয়ে আরও এক নতুন অধ্যায় শুরু করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোয়েল লিখেছিলেন, “পরিবার বড় হতে চলেছে। কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।”

কোয়েলের এই সুখবর অনুরাগীদের মধ্যেও দারুণ আনন্দের সৃষ্টি করেছে। কোয়েলের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে শুভেচ্ছার বন্যা বইছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর