নজরবন্দি ব্যুরোঃ গতকাল ফের রাজস্থানের বিরুদ্ধে হার নাইটদের। এই নিয়ে সাত ম্যাচে চারবার হারলো নাইটরা। রাজস্থানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৭ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুটো ম্যাচে হারার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল নাইটদের অন্দরে অশান্তির খবর আর এবার তার চলে এলো প্রকাশ্যে।
আরও পড়ুনঃ ঘোষণা করার কিছু ঘণ্টা পরেই স্থগিত হল তৃণমূলের নতুন মহিলা কমিটি


সোমবার কেকেআর ইনিংসের ১৭তম ওভারে প্রকাশ্যেই কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং দলের থিংক ট্যাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। আসলে পরপর হারের জেরে বিধ্বস্ত নাইটরা সোমবারের হাই ভোল্টেজ ম্যাচে একাধিকবার বিভিন্ন ধরনের বিতর্কে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে একাধিকবার মেজাজ হারাতে দেখা যায়।

কেকেআরের ইনিংসের ১৬ নম্বর ওভারের শেষ বলে নিশ্চিত দু’রান না নেওয়ায় ভেঙ্কটেশ আইয়ারকে প্রকাশ্যেই বকাবকি শুরু করে দেন শ্রেয়স। তারপর যুজবেন্দ্র চাহালের ১৭তম ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ভেঙ্কটেশ। ওই ওভারেই আউট হন শ্রেয়স নিজে।



নাইটদের সংসারে অশান্তি এবার প্রকাশ্যে, কোচ-অধিনায়কের দ্বন্দ্ব!
আউট হয়ে টিমের ডাগ-আউটে গিয়েই প্রকাশ্যে কোচ ম্যাককালাম এবং টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা যায় নাইট অধিনায়ককে। কেন রাজস্থানের বিরুদ্ধে প্যাট কামিন্সের আগে শেলডন জ্যাকসন এবং শিবম মাভিকে ব্যাট করতে পাঠানো হল, সেটা নিয়েই সম্ভবত আপত্তি জানিয়েছিলেন নাইট অধিনায়ক। তবে এই সব ঘটনা কেকেআর এর জন্য ভাল খবর নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



