ডিসেম্বরেই বড়সড় রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়,একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরেই বড়সড় রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়,একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা ।খুব শিঘ্রই বড় রদবদল আসতে ছলেছহে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আর তা আসতে চলেছে আগামী মাসের প্রথমদিকেই।এবারের মন্ত্রিসভায় বাংলার জন্য সুখবর। একাধিক মন্ত্রিত্ব বাংলা পেতে চলেছে বলেই সুত্রের খবর। একজন পূর্ণমন্ত্রী এবং দু’জন রাষ্ট্রমন্ত্রী বাংলা পেতে পারে, এমন জল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃজালিয়াতির আর্জি খারিজ আদালতে, সুপ্রিম কোর্টের দরজায় এবার ট্রাম্প শিবির

একই সঙ্গে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পূর্ণ মন্ত্রীপদ দেওয়া হবে বলেই জানা গিয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই যে এই সিদ্ধান্ত তা বলাইবাহুল্য।তেমনি বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা পাকা। তার জায়গায় অন্য দুজনকে উপ মুখ্যমন্ত্রী করার পরই তাঁকে দিল্লীতে আনার ব্যাপার ছুরান্ত হয়ে যায়। এবারে মন্ত্রিসভার যে রদবদল হতে চলেছে তা পুরোটাই কৌশলগত। 

জোতিরাদিত্যা সিন্ধিয়া দলত্যাগের পর কাজ করছিলেন শুধু সাধারণ সাংসদ হয়ে। কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশের উপনির্বাচনে তাঁর নেতৃত্বেই সাফল্য পেয়েছে বিজেপি। টিকে গিয়েছে সরকার। তাই তাঁকে পুরস্কৃত করতে চলেছে গেরুয়া শিবির। এদিকে, সুশীল মোদির নেতৃত্বেই দল হিসেবে বিহারে ভাল ফল করেছে বিজেপি। কিন্তু জাতিগত সমীকরণের জন্য তাঁকে উপমুখ্যমন্ত্রী করা যায়নি। তাই তাঁকেও জায়গা দেওয়া হবে কেন্দ্রে।আর আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখলকেই পাখির চোখ করেছে বিজেপি। তাই ভোটের আগে চমক হিসেবে বাংলার কোনও সাংসদকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

ডিসেম্বরেই বড়সড় রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়,একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা ।প্রতিমন্ত্রী হতে পারেন আরও দু’জন। আসলে উনিশের লোকসভায় ১৮টি আসন পাওয়ার পরও রাজ্য থেকে মাত্র দু’জনকে মন্ত্রী করা হয়েছিল। যা নিয়ে প্রশ্ন উঠেছিল বঙ্গ বিজেপির অন্দরেও। আফসোস ছিল গেরুয়া শিবিরের সমর্থকদের মনেও। সেই আক্ষেপ বিধানসভার আগেই দূর করতে চায় বিজেপি নেতৃত্ব। এখন এই কৌশল বিধানসভা লড়াইয়ে কি প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে থাকবে বিশেসজ্ঞ মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর