নজরবন্দি ব্যুরোঃ সৌরভের জমি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। আজ কলকাতা হাইকোর্ট ‘হিডকো’ এবং রাজ্য সরকার কে আলাদা ভাবে ১০ হাজার টাকা জরিমানা করেছে। সৌরভকে জমি দেওয়ার পদ্ধতিগত ত্রূটির কারনেই আদালত জরিমানা করল রাজ্য সরকার এবং হিডকো কে। হাইকোর্ট সূত্রে খবর, জরিমানার এই টাকা জমা দিতে হবে রাজ্যের লিগ্যাল সেলের হাতে।
আরও পড়ুনঃ বিরোধী দলনেতার পদ ছাড়তে চান শুভেন্দু অধিকারী, কিন্তু কেন?


২০১৩-র মে’তে সৌরভকে নিউটাউনের অ্যাকশন এরিয়া-ওয়ান অঞ্চলে একটি উচ্চমাধ্যমিক স্কুল গড়ার জন্য ২ একর জমি দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। জমির দাম ১১ কোটি টাকা হলেও সরকার অর্ধেক দামে প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে জমিটি দিতে সম্মত হয়। সৌরভ তাঁর স্কুলে গরিব বাচ্চাদের জন্য আসন সংখ্যার একাংশ সংরক্ষণ করার কথা জানিয়েছিলেন। সেই কারণেই গরিব মেধাবীদের ভাল স্কুলে পড়ার ব্যবস্থা করার শর্তেই রাজ্য মন্ত্রিসভা জমির দাম কমিয়েছিল বলে দাবি করেছিল সরকার।
এর আগে ২০০৯ সালে বুদ্ধদেব ভট্টাচার্য নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার সল্টলেকের সিএ ব্লকে সৌরভকে ৬৩ কাটা জমি দিয়েছিল। সেটিও স্কুল তৈরির জন্যই নেওয়া হয়েছিল। কিন্তু মামলা মোকদ্দমার জেরে সেই জমি সৌরভ ছেড়ে দিতে বাধ্য হন। সল্টলেক বা নিউটাউনের জমি প্রাপ্তির মধ্যে কোনও আপাত সম্পর্ক না থাকলেও সরকারি কর্তাদের একাংশের ধারণা, সল্টলেকের জমিটি হাতে না পাওয়ার বিকল্প হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিউটাউনে তাঁকে জমির ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু গত সাত বছরে নিউটাউনে স্কুল গড়ার ব্যাপারে এগোতে পারেননি সৌরভ।
সৌরভের জমি মামলায় বড় ধাক্কা, রাজ্য ও হিডকো কে জরিমানা করল হাইকোর্ট।

পরে তিনি সেই জমি ফিরিয়ে দিতে চান রাজ্য সরকার কে। সৌরভের অনুরোধ মেনে তাঁর জমিটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হয়। বলা হয়, জমির দাম বাবদ সোউরভের প্রাপ্য মিটিয়ে জমি কিনে নেবে রাজ্য সরকার। কিন্তু সমস্যা বাঁধে এখানেই। জমি দেওয়ার পদ্ধতি নিয়ে মামলা হয় হাইকোর্টে। যেখানে সৌরভের জমি মামলায় বড় ধাক্কা খায় রাজ্য সরকার। বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জরিমানা করে রাজ্য কে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



