আফগান ইউজারদের নিরাপত্তা প্রদানে নয়া উদ্যোগ ফেসবুকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আফগান ইউজারদের নিরাপত্তা প্রদানে নয়া উদ্যোগ ফেসবুকের। আফগান প্রদেশে তালিবানি শাসন ফেরার পর থেকেই আতঙ্কে প্রতিটা প্রহর কাটাচ্ছে সেখানকার নাগরিকরা। সময় এগোনোর সাথে সাথে তালিবানি আগ্ৰাসনের সাক্ষী থাকছেন সকলে। তাই তাদের কার্যকলাপ ঠেকাতে দিনকয়েক আগেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল জুকারবার্গের ফেসবুক। আর এবার আফগানদের সুরক্ষিত রাখতে নয়া উদ্যোগ নিল ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ফের তালিবানের পক্ষে দাঁড়ালো চিন

যেহেতু কোনো বার্তা দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের মত প্ল্যাটফর্ম কেই হাতিয়ার করে থাকে তালিবানরা, তাই তাদের রুখতে মার্কিন আইন প্রয়োগ করে ফেসবুক। যারফলে তালিবানদের সমস্ত কিছুর উপর নেমে আসে নিষেধাজ্ঞা। তাই এরপর থেকে যখনই কোনো ইউজার তালিবান সমর্থিত কোন পোস্ট ফেসবুকে আপলোড করেছে , তৎক্ষনাত বন্ধ করে দেওয়া হয়েছে সেই ইউজার প্রোফাইলটি।

 

তবে বর্তমান পরিস্থিতিতে আফগান ইউজারদের কে তালিবানদের হাত থেকে সুরক্ষিত রাখতে তাদের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। যারফলে আফগান ইউজারদের সম্মতি ছাড়া কেউ ই দেখতে পারবে না তাদের ফ্রেন্ডলিস্ট। এছাড়াও তাদের জন্য ফেসবুকের তরফ থেকে আনা হয়েছে “ওয়ান ক্লিক-টুল” নামক বিশেষ ফিচার।

আফগান ইউজারদের নিরাপত্তা প্রদানে, নয়া উদ্যোগ ফেসবুকের

এরফলে আফগান ইউজাররা চাইলেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট টি লক করে রাখতে পারবেন। এটি করা হলে তাদের বন্ধুরা ছাড়া কেউই তাদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে না। তবে এই সবের বাইরেও তালিবান প্রদেশে থাকা আফগানদের কতটা সুরক্ষিত রাখা যায়, তা নিয়েও ভাবতে শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর