Carnival 2022: কার্নিভালের জন্য বন্ধ থাকবে শহরের বেশ কিছু জায়গা, জেনে নিন কোন কোন রাস্তা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ শনিবার বিকেলে রেড রোডে অনুষ্ঠিত হতে চলছে কার্নিভাল। শনিবার বিকেলে রেড রোডে অনুষ্ঠিত হতে চলছে কার্নিভাল। রেড রোডে বর্ণাঢ্য কার্নিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অনষ্ঠানকে কেন্দ্র করে শহরের একাধিক রাস্তা বন্ধ থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছু রাস্তায়। জেনেনিন আজ কোন কোন রাস্তা বন্ধ থাকবে।

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অগ্নি দগ্ধ হয়ে মৃত অন্তত ১১

শুক্রবার রাত্রি ১২ টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। তারপর কিছুক্ষণ খোলা থাকার পর ফের দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। এছাড়া শনিবার দুপুর ২টো থেকে বন্ধ থাকবে লাভার্স রোড, কুইন্সওয়ে, পলাশী রোড এবং ধর্মতলা। এছাড়া একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কার্নিভালের জন্য বন্ধ থাকবে শহরের বেশ কিছু জায়গা, জেনে নিন কোন কোন রাস্তা
কার্নিভালের জন্য বন্ধ থাকবে শহরের বেশ কিছু জায়গা, জেনে নিন কোন কোন রাস্তা

এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, লাভার্স লেন, ডাফরিন রোড, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শনিবার দুপুর ১২টা থেকে যান চলে চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। জহরলাল নেহরু থেকে মেয়র রোডে শুধুমাত্র কার্নিভালের গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে। রেড রোডে বাসে বা ট্রামে করে কার্নিভাল দেখতে গেলে ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নামতে হবে।

কার্নিভালের জন্য বন্ধ থাকবে শহরের বেশ কিছু জায়গা, জেনে নিন কোন কোন রাস্তা

3 4

রেড রোডে কার্নিভাল দেখতে গেলে যদি পায়ে হেঁটে এগোতে চান, তা হলে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড ধরে যেতে পারেন। এবং যাঁরা ট্রাম, বাস বা মেট্রো করে কার্নিভাল দেখতে যাবেন, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নামতে পারেন। সেখান থেকে হাঁটা পথে রেড রোডে অনুষ্ঠানস্থলে পৌঁছতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর