না জেনেই প্রশ্ন করছেন রাজ্যপাল, মোদির কাছে অভিযোগ মমতার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের গাইডলাইন মেনেই কাজ করছি। না জেনেই প্রশ্ন করছেন রাজ্যপাল। শুক্রবার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের নতুন বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Gangasagar 2022: শর্তসাপেক্ষে হবে গঙ্গাসাগর মেলা, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যে কোভিডকালে কনসালটেন্ট নিয়োগ নিয়ে তথ্য চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই কথাই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে চিকিৎসকের সঙ্কট রয়েছে। মেডিকেল কোটা আরও বাড়ানো প্রয়োজন। এখন পরিস্থিতি আরও খারাপ। একটি হাসপাতালের ৭৫ জন আক্রান্ত হয়েছেন। কিভাবে পরিষেবা দেবো? আমাদের মেডিকেল সিট বাড়ানো প্রয়োজন।

mammahhidwh

মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা স্পষ্ট কেন্দ্র আমাদের যেটা গাইডলাইন দেয় সেটা মেনেই আমরা কাজ করি। আমাদের রাজনৈতিক আদর্শ যতই আলাদ হোক না কেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মেডিকেল সিট বাড়ানো উচিত। অথচ কোনও কাজ করতে গেলেই রাজ্যপাল নাক গলাচ্ছেন। জানেন না প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে।

রাজ্যের কোভিড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এবার কোভিড ছড়াচ্ছে বেশি। এখন বলা হচ্ছে ৪-৫ দিনে ঠিক হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় ডোজ হলে বুস্টার ডোজ দিতে হবে। ভ্যাকসিনে বাংলা এগিয়ে।

না জেনেই প্রশ্ন করছেন রাজ্যপাল, মোদির কাছে অভিযোগ 

mamata 2

উল্লেখ্য, বিভিন্ন দফতরে কনসালট্যান্ট নিয়োগের জন্য আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। প্রায় ৪০ টি দফতরে নিয়োগ কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এজন্য মুখ্যসচিবকে তলব করেন তিনি। যা ঘিরে রাজ্যপাল বনাম রাজ্য সংঘাত আরও একধাপ বেড়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর