Partha-Arpita: ইডির পর সিবিআই তলব, পার্থ -অর্পিতাকে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এসএসসি নিয়োগের দুর্নীতির পর এবার স্কুল সার্ভিস নিয়োগের দুর্নীতির মামলায় মূল তদন্তভার রয়েছে সিবিআই হাতে। ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েক দিনের তুমুল তত্‍পরতার পরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ বার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিল সিবিআই।

আরও পড়ুন:সপ্তাহের প্রথম দিনে কমল দেশের করোনা সংক্রমণ, শীর্ষে এখনও দিল্লি

একই ভাবে তারা জেরা করতে চায় পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও।সিবিআই সূত্রের দাবি, আদালতের নির্দেশে স্কুলে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার তদন্ত করছে তারা এবং সেই মামলার যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করে পার্থ ও অর্পিতাকে ওই কেন্দ্রীয় সংস্থার হেফাজতে নেওয়া হবে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক পদস্থ কর্তার কথায়, ‘ইডি-র মামলা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। দু’টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলোচনার ভিত্তিতেই পার্থ ও অর্পিতাকে হেফাজতে নেওয়া হবে।’

ইডির পর সিবিআই তলব,স্কুল সার্ভিস নিয়োগের দুর্নীতিতে 
ইডির পর সিবিআই তলব,স্কুল সার্ভিস নিয়োগের দুর্নীতিতে

সিবিআই সূত্রে খবর, গত ১০ বছরে রাজ্যের শিক্ষা দফতরে দুর্নীতি চক্র মাথাচাড়া দিয়েছে। সরকারি চাকরি বিক্রি করা হয়েছে তথ্য পেয়েছে সিবিআই অফিসাররা। বেআইনি নিয়োগের সমস্ত নথিপত্র উদ্ধারের কাজ এখনও চলছে বলে খবর। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বেআইনি সম্পত্তি। সেখানে নাম জড়িয়েছে পার্থ–অর্পিতার।

ইডির পর সিবিআই তলব,স্কুল সার্ভিস নিয়োগের দুর্নীতিতে

ইডির পর সিবিআই তলব,স্কুল সার্ভিস নিয়োগের দুর্নীতিতে 
ইডির পর সিবিআই তলব,স্কুল সার্ভিস নিয়োগের দুর্নীতিতে

এই ঘটনার পিছনে আর কারা রয়েছে তা জানতে চায় সিবিআই। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, এই কাণ্ডে শুধু পার্থ-অর্পিতাই জড়িত নন, দুর্নীতির শিকড় অনেক গভীরে। পার্থের মতো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যে এতে জড়িত আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর