বাড়বে ভাতা, নতুন বছরে সুখবর দিতে চলেছে মোদী সরকার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নভেম্বর থেকে নতুন হারে মহার্ঘ্যভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন বছরের শুরু থেকে আরও এক ভাতা পাওয়ার অপেক্ষায়। প্রকাশিত খবর, নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার ২০২২-এর জানুয়ারি থেকে কর্মীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে।

আরও পড়ুনঃ দু’ঘন্টায় কলকাতা টু দিল্লি, পৌঁছে দেবে হাইপারলুপ ট্রেন

এই বৃদ্ধির ফলে প্রায় ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রেলে চাকরি করেন, তারা উপকৃত হবেন। শহরের ভিত্তিতে HRA দেওয়া হয় ২৪ শতাংশ, ১৬ শতাংশ এবং ৮ শতাংশ। এই হিসাবে HRA কখনও যথাক্রমে ৫৪০০ টাকা, ৩৬০০ টাকা এবং ১৮০০ টাকার কম হতে পারবে না।

এবার সেই হিসেব যথাক্রমে ৩০%, ২০% এবং ১০% করে হওয়ার কথা। যেসব শহরের জনসংখ্যা ৫০ লক্ষের ওপরে, সেইসব শহর x ক্যাটেগরি পড়ে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়িভাড়া ভাতা পরিবর্তিত হবে মহার্ঘ্যভাতা যথাক্রমে ৫০% এবং ১০০% বৃদ্ধির পরে।

বাড়বে ভাতা, নতুন বছরে সুখবর দিতে চলেছে মোদী সরকার 

পরে সরকারি তরফ থেকে তা কমিয়ে ২৫% এবং ৫০% করা হয়। উল্লেখ্য ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন এবং রেলওয়েম্যানদের জাতীয় ফেডারেশন সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ১ জানুয়ারী, ২০২১ থেকে HRA কার্যকর করার দাবি জানিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর