সাতসকালে আতঙ্ক আলিপুরে! ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচতলায় ভয়াবহ আগুন, দ্রুত নেভাল দমকল

আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচতলায় বন বিভাগের অফিসে আগুন। দমকলের পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি, হতাহতের খবর নেই।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই মঙ্গলবার ভোরে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের বন বিভাগের অফিসে আগুন লাগতেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে দ্রুত তৎপরতায় Kolkata Fire and Emergency Services-এর পাঁচটি ইঞ্জিন পৌঁছনোয় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগে -এর পাঁচতলায় অবস্থিত বন বিভাগের অফিসে। সকালবেলায় কর্মীরা কাজে যোগ দিতে এসে প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলকে। ট্রেজারি বিল্ডিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর থাকায় অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই এলাকায় আতঙ্ক বাড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান, মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পাঁচতলায় আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও পেশাদারী অভিযানেই সেই ঝুঁকি রুখে দেওয়া সম্ভব হয়েছে।

বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও অফিস চত্বর জুড়ে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। চলছে কুলিং প্রসেস। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনে ফরেনসিক তদন্তের ব্যবস্থাও করা হতে পারে বলে সূত্রের খবর। স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর