অজানা জ্বরের বলি ৯ শিশু, কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উত্তরবঙ্গে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি কাটেনি। কিন্তু তারই মাঝে দুয়ারে করোনার তৃতীয় ঢেউ। চিকিৎসকদের আশঙ্কা অক্টোবরেই দেশে হানা দেবে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর এই তৃতীয় ঢেউ তে সব থেকে বেশি সংক্রামিত হওয়ার আশঙ্কা শিশুদের। সেই আশঙ্কা খানিক সত্যি হচ্ছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। এদিন মৃত্যু হল আরও এক শিশুর। যা নিয়ে এখন পর্যন্ত অজানা জ্বরের বলি ৯ শিশু!

আরও পড়ুনঃ করোনা তার মারণ ক্ষমতা হারাচ্ছে, জানালেন গবেষকরা

লাগাতার শিশু মৃত্যুর ঘটনায় ঘুম উড়েছে হাসপাতাল কর্তৃপক্ষর। একদিকে যেমন বাড়ছে মৃত্যু তাঁর সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বরে সংক্রামিত হওয়ার ঘটনা। তাঁর উপর শিশুরা আক্রান্ত হতে শুরু করেছে করোনায়। গতকালই করোনা আক্রান্ত বছর তিনেকের শিশুকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁকে সর্বক্ষন পর্যবেক্ষনে রাখা হয়েছে।

এদিকে অজানা জ্বরের প্রকোপ কমার কোন লক্ষন নেই রাজ্যে। এই জ্বর ব্যাপক আতঙ্ক বাড়াচ্ছে উত্তর বঙ্গে। যদিও বাদ নেই দক্ষিন বঙ্গের একাধিক জেলাও। উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্তকুমার রায় এই জ্বর নিয়ে বলেছেন, ‘জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৩ বছর বয়স পর্যন্ত শিশুরা। এই জ্বর উত্তরবঙ্গে জেলায় জেলায় শিশুদের মধ্যে ক্রমশই বাড়ছে। জলপাইগুড়িতেও শিশু মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে।’

অজানা জ্বরের বলি ৯ শিশু

অজানা জ্বরের বলি ৯ শিশু
অজানা জ্বরের বলি ৯ শিশু

অজানা জ্বর নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে, ১) কোন শিশুর জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা যদি তিন দিনের বেশি থাকে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। ২) উপসর্গ হিসেবে সর্দি-কাশি, নাক দিয়ে অবিরাম জল পড়া, গলা শুকিয়ে যাওয়া, গলায় ব্যথা হলেই হাসপাতালের দ্বারস্থ হতে হবে ৩) পেট খারাপ, ডায়েরিয়া, ঘন ঘন বমি, গা হাত পা ব্যথা করলেও সতর্ক হোন।

৪) বাচ্চা দ্রুত শ্বাস নিচ্ছে কিনা বা শ্বাস নেওয়ার সময় কষ্ট হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে ৫) কোন বাড়িতে রেসপিরেটারি সিনড্রোমে আক্রান্ত হওয়ায় পূর্ব ইতিহাস থাকলে সতর্ক হতে হবে। ৬) শিশু যদি না খেতে চায় বা সাধারনত যা খায় তাঁর থেকে খাওয়াদাওয়ার পরিমান প্রায় ৫০ শতাংশ কমে যান তাহলে সাবধান। ৭)  দিনে পাঁচ বারের কম প্রস্রাব হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর